স্বাস্থ্য সময় প্রতিবেদক
চট্টগ্রামে একদিনেই করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৫ জন। গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ৩৪ দশমিক ১৩ শতাংশ। তাছাড়া চট্টগ্রামে গত মঙ্গলবার মারা যান ২ জন। বর্তমানে চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। বুধবার (২৬ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, নতুন আক্রান্ত এক হাজার ৪৫৫ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ১ হাজার ৬০ জন এবং ১৬ উপজেলায় ৩৯৫ জন। ইতোমধ্যে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৮৩ হাজার ৮৪০ জন এবং উপজেলায় ৩১ হাজার ৭৫ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৪৮ জন। এর মধ্যে মহানগরে ৭২৯ জন এবং ১৫ উপজেলায় ৬১৯ জন।





























