সড়ক দুর্ঘটনায় আহত ডা. মো. ওয়াহিদুর রহমান দীর্ঘ একমাস চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। এর আগে চট্টগ্রামের হালিশহরে সড়ক দুর্ঘটনায় আহত হন ডা. ওয়াহিদ, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম থেকে ঢাকা নেয়া হয়।
উল্লেখ্য, তিনি চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ২য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএসের পর তিনি মেডিসিনে এফসিপিএস এবং এমসিপিএস ডিগ্রী লাভ করেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে এমডি (নিউরোলজি-ফেইজ-বি) কোর্সে অধ্যয়নরত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো চিকিৎসক সমাজে।



























