চট্টগ্রাম নগরীর ইউএসটিসি মেডিসিন ফ্যাকাল্টি ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ডা. সাবিরা রহমান লিপি’র নির্মম হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন চট্টগ্রাম নগরীর ইউএসটিসি ক্যা¤পাসে অনুষ্টিত হয়। ইউএসটিসি মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উক্ত মানববন্ধনে অংশ নেন। বক্তারা মানববন্ধনে ডা. সাবিরা রহমান লিপি হত্যাকান্ডের যথাযথ কারণ উদঘাটন ও দোষীদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আইএএইচএস অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.এম.এম.এহতেশামুল হক, চট্টগ্রাম বিএমএ ট্রেজারার ডা. আরিফুল আমিন, চট্টগ্রাম মহানগর ড্যাব সভাপতি অধ্যাপক ডা. মোঃ আব্বাস উদ্দিন, ডা. আরিফ বাচ্চু, চট্টগ্রাম বিএমএ সাংস্কৃতিক ও আপ্যায়ন স¤পাদক ডা. সত্যজিত রায়, ডা. জয়দেব ভৌমিক, ডা. করিম বিপ্লব, ডা. মাজেদ সুলতান, চট্টগ্রাম বিএমএ লাইব্রেরি এন্ড পাবলিকেশন সেক্রেটারি ডা. নূর উদ্দিন জাহেদ, ডা. রাসেল ফরিদ চৌধুরী, ডা. রুম্মান, ডা. সামিনা আক্তার, ডা. কুমার বিশ্বজিৎ বিশু, ডা. নাজিম রাফিদ, ডা. মাশরাফি, ডা. মোস্তফা সাদমান, ডা. মোস্তফা আশিক প্রমুখ।
উল্লেখ্য, গত ৩১ মে রোজ সোমবার সকালে কলাবাগানের ফার্স্ট লেনের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটের আগুন নেভানোর পর সাবিরা রহমান (৪৭) নামের ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে সনোলজি কনসালট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি।




























