চমেক নতুন প্রশাসনিক দপ্তর উদ্বোধন

0
9

স্বাস্থ্যসময় প্রতিবেদকঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন প্রশাসনিক দ্প্তর উদ্বোধন করেছেন মাননীয় অধ্যক্ষ প্রফেসর সাহেনা আক্তার। রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় নতুন একাডেমিক ভবন ৩য় তলায় দৃষ্টি নন্দন এ কার্যালয় উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, উপাধ্যক্ষ প্রফেসর মো. হাফিজুল ইসলাম, বিভাগীয় প্রধান, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।