আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)। শিক্ষার্থীদের শনিবার সন্ধ্যার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাতে মেডিক্যাল কলেজ হোস্টেলে দুই গ্রুপের কথা-কাটাকাটি জের ধরে সকালে ক্যাম্পাসে সংঘর্ষ হয় বলে জানা যায়। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ।
ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা
শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ।



























