চমেক অধ্যক্ষ প্রফেসর সাহেনা আক্তার’র সাফল্যের এক বছর

0
12

স্বাস্থ্যসময় প্রতিবেদকঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন প্রফেসর সাহেনা আক্তার। গত বছরের ২৩ জানুয়ারী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। অধ্যক্ষ পদে এক বছর পূর্তি উপলক্ষে প্রফেসর সাহেনা আক্তার কে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।রবিবার (২৩ জানুয়ারী) সকালে সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মনোয়ার উল হক ও সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত এর নেতৃত্বে অধ্যক্ষকে শাহ আলম বীর উত্তম মিলনায়তনে শুভেচ্ছা জানান শিক্ষক সমিতির সদস্যরা। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের এর পক্ষ হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান কে ফুলেল শুভেচছা জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাফিজুল ইসলাম, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম. এ. হাসান চৌধুরী, সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক মো. মতিয়ার রহমান খান, গাইনী এন্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক শর্মিলা বড়ুয়া, এ্যানেসথেসিওলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রঞ্জন কুমার নাথ, নিউরোসার্জারী বিভাগের প্রধান অধ্যাপক এস. এম. নোমান খালেদ চৌধুরী, শিশু স্বাস্থ্য ও নিউনেটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জগদিস চন্দ্র দাশ, অর্থো: সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক চন্দন কুমার দাশ, রেডিওলজী বিভাগের প্রধান অধ্যাপক সুভাষ মজুমদার, গ্যাস্ট্রোএন্টোলজি বিভাগের প্রধান এরশাদ উদ্দিন আহমেদসহ অন্যান্য বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। শুভেচ্ছা জ্ঞাপনকালে শিক্ষকবৃন্দ সফলভাবে এক বছর অতিবাহিত করায় অধ্যক্ষকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।