আইআইইউসি’তে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি ও সেমিনার

0
12

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফার্মেসী বিভাগের উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন ছাত্রী ও তাদের মায়েদের ব্রেস্ট স্ক্রিনিং করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিশেষ অতিথি মোসাম্মৎ রিজিয়া সুলতানা চৌধুরী (সদস্য, বোর্ড অফ ট্রাস্টিস, আইআইইউসি), উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মছরুরুল মাওলা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আকতার সাঈদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব (মার্কেটিং এন্ড সেলস, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড), ফার্মেসী বিভাগের চেয়ারম্যান এটিএম মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ, সহকারী অধ্যাপক কাজী আশফাক আহমেদ চৌধুরী, ড. হযরত আলী, এএসএম আলী রেজা, মোসাম্মৎ শামীমা নাসরিন, প্রভাষক মোহাম্মদ নাজমুল ইসলাম, রিনি আরা খাতুন, সানজিদা ইসলাম, ফেরদৌসী আক্তারসহ ফার্মেসি বিভাগের অন্যান্য শিক্ষকরা।

বুধবার (২৮ অক্টোবর) আইআইইউসি’র কেন্দ্রীয় মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের কর্মসূচি হিসেবে এ সেমিনার আয়োজন করে ফার্মেসী বিভাগ।

করোনায় স্বাভাবিক স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটকে সামনে রেখে এ বছর পালিত হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘একা নয়, একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে ব্রেস্ট ক্যান্সারকে জয় করতে হবে।’

প্রধান আলোচক ডা. শেফাতুজ্জাহান (বিভাগীয় প্রধান, মেডিকেল অনকোলজি ও রেডিওথেরাপী বিভাগ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল) ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও রোগ মুক্তি বিষয়ক তার বক্তব্য প্রকাশ করেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মেডিকেল অনকোলজি ও রেডিওথেরাপী বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান ও তার টিম এই ব্রেস্ট স্ক্রিনিং সম্পন্ন করেন এবং এতে সার্বিক সহায়তা প্রধান করে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাব (ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড)।