চট্টগ্রামে নতুন শনাক্ত ৫৩৯ জন

0
12

স্বাস্থ্য সময় প্রতিবেদক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয় ৫৩৯ জনের। নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মাহনগরে ৩৪৪ জন এবং ১৫ উপজেলায় ১৯৫ জন। শুক্রবার আক্রান্তের হার ছিল ১৬ দশমিক ৯০ শতাংশ। তবে এ সময়ে কেউ মারা যাননি। শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন সূত্রে জানা যায়, ইতোমধ্যে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ১১১ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৮৮ হাজার ৯৪৫ জন এবং উপজেলায় ৩৩ হাজার ১৬৬ জন। ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৫৯ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৫ জন। অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে।