জুলাই-২০২২ থেকে চমেকে চালু হচ্ছে ‘এফসিপিএস’ কোর্স

0
11

স্বাস্থ্যসময় প্রতিবেদক: দেশের চিকিৎসা বিজ্ঞানকে আরও প্রসারিত করার লক্ষ্যে জুলাই-২০২২ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) চালু হতে যাচ্ছে ফোলোশিপ অফ দি কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস (এফসিপিএস) কোর্স।

বুধবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) কর্তৃক জুলাই/২০২২ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (১)মেডিসিন (২)সার্জারি (৩) প্রেডিয়াট্রিক্স ও (৪) অবস্ এন্ড গাইনী বিষয়ে এফসিপিএস কোর্স চালু করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।’

একই সাথে, ‘ (১)প্রেডিয়াট্রিক্স নেফ্রোলজি (২)সার্জিকেল অনকোলজি (৩)হেপাটোবিলিয়ারি সার্জারি ও (৪)কলোরেক্টাল সার্জারি বিষয়ে দুই বছর এবং (৫)নিউনেটোলজি বিষয়ে তিন বছরের এফসিপিএস কোর্স চালু করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।’