চট্টগ্রামে নতুন আক্রান্ত এক হাজার ১২১

0
9

স্বাস্থ্য সময় প্রতিবেদক
চট্টগ্রামে একদিনেই করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২১ জন। বুধবার (২৬ জানুয়ারি) ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করে তাদের মধ্যে করোনা শনাক্ত করা হয়। চট্টগ্রামে এই সমযে মারা যান দুইজন। চট্টগ্রামে বর্তমানে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। বুধবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, নতুন আক্রান্ত এক হাজার ১২১ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ৭৯৭ জন এবং ১৬ উপজেলায় ৩২৪ জন। ইতোমধ্যে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৩৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৮৪ হাজার ৬৩৬ জন এবং উপজেলায় ৩১ হাজার ৩৯৯ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৫০ জন। এর মধ্যে মহানগরে ৭২৯ জন এবং ১৫ উপজেলায় ৬২১ জন।