শিশু সচেতনতাই পারবে ভবিষ্যৎ বাংলাদেশকে সুস্থ রাখতে

0
9
আয়োজকসহ বিজয়কেতন বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা

কোভিড-১৯ মহামারী দেখিয়েছে কিভাবে অসমতা প্রতিটি শিশুর অধিকারকে প্রভাবিত করে। জলবায়ু পরিবর্তন, শিক্ষা, মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে বর্ণবাদ এবং বৈষম্যের অবসান পর্যন্ত, শিশু এবং তরুণরা তাদের প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আওয়াজ তুলেছে এবং একটি সুন্দর ভবিষ্যৎ তৈরিতে প্রাপ্তবয়স্কদের আহ্বান জানিয়েছে।

প্রতি বছর ২০শে নভেম্বর নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত হয়।আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ; তাই এ দিনটি পালিত হয় শিশুদের অধিকার রক্ষা, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে।

তার-ই ধারাবাহিকতায় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাব’র (ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড) উদ্যোগে আজ নগরীর তুলাতলি’র বিজয়কেতন স্কুলে উদযাপিত হয় আন্তর্জাতিক শিশু দিবস। আয়োজনে শিশুদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভাল রাখতে নানা পরামর্শ প্রদান করা হয়। এছাড়া বিজয়কেতন বিদ্যানিকেতন ৬০ শিক্ষার্থীদের মাঝে কোভিড ১৯ সুরক্ষা সামগ্রী বিতরন করা হয় ও করোনা প্রতিরোধে নানা বিষয়ে সচেতন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রুমা চক্রবর্তী, ওয়াই স্যাবের কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং কোরডিনেটর সাখাওয়াত মোস্তাফা সাকি, চীফ এডিটর সুকন্যা ঘোষ, কালচারাল কোরডিনেটর তন্ময় পাল, সাব-এডিটর নিশাত তাসনিম, আইটি এসোসিয়েট মোঃ সায়মন উদ্দিন, মিন্টু দাশ অনির্বাণ,অদ্রিজা ভট্টাচার্য প্রমুখ।